নির্ভীক বাংলা , আসানসোল:
আসানসোলের বার্নপুর ত্রিবেণী মোড়ে নারী সুরক্ষা ও পথ নিরাপত্তার কথা মাথায় রেখে মহিলা দু’চাকা যানচালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।![]()
এদিন মন্ত্রী নিজে মহিলা চালকদের মাথায় হেলমেট পরিয়ে দেন এবং নিরাপদ যাত্রার বার্তা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান যুগে পুরুষদের সঙ্গে সমানতালে এগিয়ে চলেছেন নারীরাও। কর্মক্ষেত্রে স্বনির্ভর হওয়ার পাশাপাশি অনেক মহিলাকেই প্রতিদিন দু’চাকা গাড়ি চালিয়ে কর্মস্থলে যাতায়াত করতে হয়।
অগ্নিমিত্রা পাল আরও বলেন, কর্মস্থলে যাওয়ার পাশাপাশি নিরাপদে বাড়ি ফিরে আসাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দু’চাকা গাড়ি চালানোর সময় প্রত্যেক মহিলার হেলমেট ব্যবহার করা প্রয়োজন। হেলমেট শুধু আইন মেনে চলার বিষয় নয়, এটি জীবন রক্ষারও গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা।
অনুষ্ঠানের মাধ্যমে মহিলা চালকদের মধ্যে হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা ও পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করার বার্তা দেওয়া হয়।




