ভিডিও

শ্রাবণী মেলায় ভক্তদের জন্য বিশেষ বাস পরিষেবা চালু করলেন বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই

নির্ভীক বাংলা,দুর্গাপুর, রবিবার: শ্রাবণী মেলাকে কেন্দ্র করে শিবভক্তদের যাত্রা আরও সহজ ও নিরাপদ করতে বিশেষ বাস পরিষেবার সূচনা করলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। রবিবার দুর্গাপুর রেলস্টেশন চত্বর থেকে এই বিশেষ বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
জানা গেছে, বিশেষ বাসটি দুর্গাপুর স্টেশন থেকে শেওড়াফুলি ঘাট পর্যন্ত যাতায়াত করবে। সেখানে ভক্তরা গঙ্গাজল সংগ্রহ করে তারকেশ্বর মন্দিরে গিয়ে ভগবান শিবের মাথায় জল নিবেদন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের হাতে জল, বিস্কুট ও মিষ্টি তুলে দেন বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। তিনি বলেন, শ্রাবণী মেলায় বিপুল সংখ্যক ভক্ত তারকেশ্বরে যান। তাঁদের যাত্রা যাতে নিরাপদ, সুষ্ঠু ও নির্বিঘ্ন হয়, সেই উদ্দেশ্যেই এই বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।
বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দা ও তীর্থযাত্রীরা। তাঁদের মতে, এই বিশেষ বাস পরিষেবা চালু হওয়ায় ভক্তদের যাতায়াত আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর