ভিডিও

ভয় দেখিয়ে এক বছর ধরে ধর্ষণের অভিযোগ, শাঁকতোরিয়া ফাঁড়ি পুলিশের তৎপরতায় গ্রেফতার অভিযুক্ত

নির্ভীক বাংলা,দুর্গাপুর/কুলটি: কুলটি থানার শাঁকতোরিয়া ফাঁড়ি এলাকার ডিসেরঘর মসজিদ পাড়ার ২৭ বছর বয়সী এক মহিলাকে ভয় দেখিয়ে দীর্ঘ এক বছর ধরে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করার অভিযোগ উঠেছে একই এলাকার ৪৪ বছর বয়সী মনজুর আলমের বিরুদ্ধে।
অভিযোগ, সরকার পরিবর্তনের পর ওই মহিলা শাঁকতোরিয়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্তে নেমে ৮ জুলাই সন্ধ্যায় মাত্র এক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত মনজুর আলমকে গ্রেফতার করে।
বুধবার সকালে অভিযুক্তকে শাঁকতোরিয়া ফাঁড়ি থেকে আসানসোল আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ সাত দিনের হেফাজতের আবেদন জানালেও আদালত চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
পুলিশ সূত্রের দাবি, নারী নির্যাতনের ঘটনায় কঠোর পদক্ষেপ গ্রহণের নীতির অংশ হিসেবেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগেও শাঁকতোরিয়া ফাঁড়ি পুলিশ এক নাবালিকা ধর্ষণ মামলার অভিযুক্ত এক CISF জওয়ানকে অভিযোগের অল্প সময়ের মধ্যেই গ্রেফতার করেছিল।
উল্লেখ্য: অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলছে। আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত আইনত নির্দোষ বলে গণ্য হবেন।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর