নির্ভীক বাংলা , আসানসোল:
জামুড়িয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে রবিবার মা তারা ফাউন্ডেশন-এর উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুরুলিয়া ফাঁড়ির ইনচার্জ বুদ্ধদেব রায়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পিনাকী রায়, তিমির সাধু এবং মা তারা ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
শিবিরে এলাকার বহু স্বেচ্ছাসেবী রক্তদান করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এদিন মোট ৫৪ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রক্ত আসানসোল জেলা হাসপাতালে জমা দেওয়া হয়েছে, যাতে প্রয়োজনে রোগীদের চিকিৎসায় তা ব্যবহার করা যায়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবসেবার উদ্দেশ্যে এ ধরনের সমাজকল্যাণমূলক কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে।





