নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল:
বর্ষা শুরুর আগেই জলনিকাশি ব্যবস্থার উন্নয়নে উদ্যোগী হল আসানসোল পৌরনিগম। শনিবার আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় হাই ড্রেন সংস্কারের কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পন্নবালাম এবং আসানসোল পৌরনিগমের আধিকারিকরা। এছাড়াও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষার সময় জল জমার সমস্যা কমাতে এবং দ্রুত জল নিষ্কাশন নিশ্চিত করতেই এই হাই ড্রেন সংস্কারের কাজ শুরু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের আশা, এই প্রকল্প বাস্তবায়িত হলে বর্ষাকালে দীর্ঘদিনের জল জমার সমস্যা অনেকটাই কমবে।





