ভিডিও

কেন্দ্রে মোদী সরকারের ১২ বছর: আসানসোলে উন্নয়ন ও দুর্নীতি ইস্যুতে সরব মন্ত্রী অগ্নিমিত্রা পাল

নির্ভীক বাংলা,আসানসোল: কেন্দ্রে প্রধানমন্ত্রী Narendra Modi-র নেতৃত্বাধীন সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে বিজেপি। সেই উপলক্ষে রবিবার বিজেপির আসানসোল জেলা সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের পুরমন্ত্রী Agnimitra Paul, বিজেপির আসানসোল জেলা সভাপতি Debtanu Bhattacharya, Krishnendu Mukherjee, Jitendra Tiwari-সহ দলের অন্যান্য নেতারা।
সভায় কেন্দ্রীয় সরকারের গত ১২ বছরের বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন যে, পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অমৃত প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যবহার করা হয়নি। তাঁর দাবি, বিভিন্ন পুরসভায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে এবং সেই সব সমস্যার সমাধানে সময় লাগবে।
তিনি আরও বলেন, সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত বাড়িঘরের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সময় দেওয়া হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজেপি সরকার ক্ষমতায় এলে নির্বাচনী প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করবে বলেও তিনি আশ্বাস দেন।
আসানসোল পুরনিগমের প্রসঙ্গ টেনে মন্ত্রী দাবি করেন, পুরনিগমে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ সামনে এসেছে। ময়লা বহনকারী গাড়ি, জুতো, ত্রিপল-সহ নানা সামগ্রী উদ্ধারের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর করে তুলতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।
রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, তৃণমূল সরকারের পতন একদিন হবেই বলে তাঁরা বিশ্বাস করতেন, তবে তা এত দ্রুত ঘটতে পারে বলে তাঁরা ভাবেননি।
এদিনের সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের ১২ বছরের কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি রাজ্যের প্রশাসনিক ও পুরসভার কাজকর্ম নিয়ে বিজেপির সমালোচনাও স্পষ্টভাবে উঠে আসে।

TAGS

সম্পর্কিত খবর