নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল
বিদ্রোহী কবি Kazi Nazrul Islam-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ার Churulia এলাকায় মঙ্গলবার সকালে বর্ণাঢ্য প্রভাতফেরীর আয়োজন করা হয়। কবির সমাধিস্থল থেকে শুরু হওয়া এই প্রভাতফেরী গোটা এলাকা পরিক্রমা করে পুনরায় সমাধিস্থলেই এসে শেষ হয়।
এদিন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নতুন আঙ্গিকে ৪৬তম নজরুল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Uday Bandopadhyay সহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য ডঃ উদয় বন্দোপাধ্যায় বলেন, নেতাজি Subhas Chandra Bose একসময় বলেছিলেন, নজরুল ইসলাম এমন একজন কবি যিনি কবিতা লিখতে লিখতেই জেলে গিয়েছেন এবং প্রয়োজনে বন্দুকও ধরেছিলেন। তিনি আরও বলেন, নজরুল ইসলাম সব ধরনের কবিতা ও গান রচনা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন এবং তাঁর মতো কবি বিশ্ববরেণ্য।
জন্মজয়ন্তী উপলক্ষে চুরুলিয়ায় দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছে।





