ভিডিও

সিটি সেন্টারে বাস থেকে তোলা আদায়ের অভিযোগ ঘিরে উত্তেজনা, মারধরের অভিযোগে আটক ২

নির্ভীক বাংলা, দুর্গাপুর: সিটি সেন্টার বাসস্ট্যান্ডে বাস থেকে তোলা আদায়কে কেন্দ্র করে বুধবার চরম উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বহরমপুর-চিত্তরঞ্জন রুটের একটি বাস সিটি সেন্টারে পৌঁছলে বাস কর্মীদের কাছে টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করায় বাস কর্মী রাহুল ধীবরকে মারধর করা হয় এবং তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনার প্রতিবাদে ডিএমসি মোড়ে বাস থামিয়ে বিক্ষোভ দেখান বাস কর্মচারীরা। এর ফলে এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বাস কর্মী রাহুল ধীবরের অভিযোগ, “টাইম কিপার ছিল। চাঁদা চাইছিল। না দেওয়ায় আমাকে মারধর করে। ওরা সবাই তৃণমূলের লোক।” তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বা তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

TAGS

সম্পর্কিত খবর