ভিডিও

পশ্চিম বর্ধমানে উন্নয়ন বৈঠক, জেলাশাসকের সঙ্গে আলোচনা মন্ত্রী অগ্নিমিত্রা পালের

নির্ভীক বাংলা,আসানসোল: পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও শিশু কল্যাণ এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী Agnimitra Paul শনিবার পশ্চিম বর্ধমানের জেলাশাসক S. Ponnambalam-এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।
এই বৈঠকে পশ্চিম বর্ধমান জেলার আটটি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কসহ জেলার বিভিন্ন প্রশাসনিক দফতরের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। জেলার আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা ও বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, জেলাশাসক এবং বিভিন্ন সরকারি দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এদিন প্রথম পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, জেলার নয়টি বিধানসভা কেন্দ্রের সমস্ত বিধায়কদের সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের যোগাযোগ নম্বরের তালিকা দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে নিজেদের এলাকায় জল, রাস্তা, রাস্তার আলো-সহ বিভিন্ন সমস্যার সমাধানে দ্রুত প্রশাসনিক সহযোগিতা পাওয়া যায়।
মন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে বাংলায় বিজেপি সরকার গঠন হলে “ডাবল ইঞ্জিন সরকার” চালু হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এখন গোটা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও দ্রুত গতিতে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। তাঁর কথায়, এদিনের বৈঠক সেই উন্নয়ন প্রক্রিয়াকে দ্রুত বাস্তবায়িত করার প্রথম

TAGS

সম্পর্কিত খবর