নির্ভীক বাংলা,দুর্গাপুর: বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান Rudraprasad Kundu ওরফে মনা কুন্ডুকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল দুর্গাপুর মহকুমা আদালত। বুধবার রাতে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে বুদবুদ থানার পুলিশ। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
গ্রেপ্তারের পর রুদ্রপ্রসাদ কুন্ডু দাবি করেন, তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার। তাঁর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাঁকে এই মামলায় ফাঁসানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল আমলে একাধিক সন্ত্রাস ও দাদাগিরির অভিযোগে বারবার বিতর্কে জড়িয়েছেন মনা কুন্ডু। তাঁকে ঘিরে অতীতেও অস্বস্তিতে পড়তে হয়েছিল স্থানীয় তৃণমূল নেতৃত্বকে।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ফের সক্রিয় হয়েছে একাধিক পুরনো অভিযোগের তদন্ত। সেই আবহেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুদবুদ থানার পুলিশ বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুন্ডুকে গ্রেপ্তার করে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।





