নির্ভীক বাংলা, জামুরিয়া,আসানসোল:
জামুড়িয়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গতি আনল তৃণমূল কংগ্রেস। দলের প্রার্থী হরেরাম সিংয়ের সমর্থনে রোড শো করলেন রাজ্যসভার সাংসদ ও অভিনেত্রী কোয়েল মল্লিক।
জামুড়িয়ার মন্ডলপুর এলাকা থেকে খোলা গাড়িতে প্রার্থী হরেরাম সিংকে সঙ্গে নিয়ে শুরু হয় এই রোড শো। বিভিন্ন এলাকা পরিক্রমা করে প্রচার চালানো হয়। রাস্তায় দু’ধারে দাঁড়িয়ে বহু মানুষ এই রোড শো প্রত্যক্ষ করেন এবং দলীয় কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
রোড শো চলাকালীন দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে এই ধরনের কর্মসূচিতে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস বলে রাজনৈতিক মহলের মত।



