ভিডিও

রানীগঞ্জে রাজনৈতিক তরজা, বিজেপি প্রার্থীর প্রাক্তন স্ত্রীর তৃণমূলে যোগদান ঘিরে চাঞ্চল্য

নির্ভীক বাংলা ,শ্যাম দাস, আসানসোল:
রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের আবহে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াল বিজেপি প্রার্থী পার্থ ঘোষের প্রাক্তন স্ত্রীর তৃণমূল কংগ্রেসে যোগদানকে কেন্দ্র করে।
মঙ্গলবার বিকেলে রানীগঞ্জের শিশুবাগান এলাকায় তৃণমূল প্রার্থী কালোবরণ মণ্ডলের হাত ধরে দলে যোগ দেন পার্থ ঘোষের প্রাক্তন স্ত্রী পাপড়ি সিনহা। এই ঘটনাকে ঘিরে খনি অঞ্চলের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
যোগদানের পর প্রকাশ্য সভায় পাপড়ি সিনহা তাঁর প্রাক্তন স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন। তাঁর দাবি, সেই কারণেই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছিল।
অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী পার্থ ঘোষ। তিনি জানান, ২০০৭ সালের জুন মাসে তাঁদের বিবাহবিচ্ছেদ হয় এবং পরে ২০১৫ সালে তিনি পুনরায় বিবাহ করেন। বর্তমানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সুখী জীবনযাপন করছেন বলেও দাবি করেন তিনি।
পার্থ ঘোষ পাল্টা অভিযোগ করে বলেন, নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই তৃণমূল প্রার্থী কালোবরণ মণ্ডল “ঘৃণ্য রাজনীতি” করছেন এবং তাঁর প্রাক্তন স্ত্রীকে সামনে এনে এই ইস্যু তৈরি করা হয়েছে। তিনি আরও দাবি করেন, তাঁর কাছে এমন কিছু তথ্য রয়েছে যা প্রয়োজনে প্রকাশ করা হলে প্রতিপক্ষের পক্ষে মুখ দেখানো কঠিন হয়ে পড়বে।
তবে রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, বহু বছর আগে বিবাহবিচ্ছেদ হওয়ার পর হঠাৎ করে নির্বাচনের মুখে এই অভিযোগ সামনে আসায় ঘটনাটি নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রানীগঞ্জ বিধানসভা এলাকায় রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে বলে মনে করছেন

TAGS

সম্পর্কিত খবর