ভিডিও

অন্ডালে ওয়েসি, জোট জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা

নির্ভীক বাংলা ,দুর্গাপুর, পশ্চিমবঙ্গ: দুর্গাপুরের অন্ডালস্থিত কাজী নজরুল ইসলাম বিমানবন্দর-এ পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হন আসাদউদ্দিন ওয়েসি। এদিন তিনি হুমায়ুনের সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে চলা জল্পনাকে সম্পূর্ণ নস্যাৎ করে দেন। স্পষ্ট ভাষায় ওয়েসি জানান, তাদের দলের সঙ্গে কোনও ধরনের জোট নেই এবং এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
রাজনৈতিক মহলে যখন জোট নিয়ে নানা জল্পনা চলছিল, তখন ওয়েসির এই মন্তব্যে সেই জল্পনায় কার্যত ইতি পড়ল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
অন্যদিকে, প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে-এর প্রয়াণ দিবসে শোকপ্রকাশ করেন তিনি। ওয়েসি বলেন, দেশের সংগীত জগত এক অসামান্য কণ্ঠস্বরকে হারিয়েছে, যা অপূরণীয় ক্ষতি।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর