ভিডিও

দুর্গাপুরে বিজেপির শ্বেতপত্র প্রকাশ, একাধিক প্রতিশ্রুতি ঘোষণা

নির্ভীক বাংলা ,দুর্গাপুর: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুরে শ্বেতপত্র প্রকাশ করল বিজেপি। রবিবার দুর্গাপুরের ৩১ নম্বর বিদ্যাসাগর অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই শ্বেতপত্র প্রকাশ করা হয়।
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান-দুর্গাপুর জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রার্থী লক্ষণ ঘড়ুই।
বিজেপির তরফে দাবি করা হয়, তারা ক্ষমতায় এলে বেকার যুবকদের প্রতি মাসে তিন হাজার টাকা ভাতা দেওয়া হবে। পাশাপাশি মহিলাদের জন্য “অন্নপূর্ণা যোজনা” চালু করা হবে বলেও জানানো হয়। দুর্গাপুরের বন্ধ কলকারখানাগুলি পুনরায় চালু করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
এছাড়াও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে অবৈধভাবে শ্রমিক নিয়োগের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি করেন বিজেপি নেতারা।
সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-এর আসন্ন রোড শো সম্পর্কেও বিস্তারিত জানানো হয়। জানানো হয়েছে, সোমবার রাজেন্দ্র প্রসাদ কালী মন্দির থেকে রোড শো শুরু হয়ে চণ্ডীদাস বাজার হয়ে মার্কনি দুর্গাপুজো ময়দানের সামনে শেষ হবে।
এই রোড শোয়ে হাজার হাজার মানুষের সমাগম হবে বলে বিজেপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর