ভিডিও

দুর্গাপুরে তৃণমূলের পতাকায় আগুন, ফ্লেক্স কেটে দেওয়ার অভিযোগে উত্তেজনা

নির্ভীক বাংলা,নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:
দুর্গাপুরের ৩১ নম্বর ওয়ার্ডের নেপালী পাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকায় আগুন লাগানো এবং প্রার্থীর সমর্থনে লাগানো ফ্লেক্স কেটে দেওয়ার অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
অভিযোগ, সোমবার রাতে এলাকার একটি বাড়িতে লাগানো তৃণমূলের পতাকায় দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয়। সেই আগুন বাড়ির জলের পাইপেও ছড়িয়ে পড়ে। তবে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং বাড়ির বাসিন্দারা নিরাপদে রয়েছেন।
ঘটনার পর থেকেই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। তিন নম্বর ব্লক তৃণমূল কিষান সেলের সভাপতি শেখ আজগর আলী অভিযোগ করেন, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে বিজেপি পরিকল্পিতভাবে এই কাজ করছে।
যদিও অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিজেপি। দলের দুর্গাপুর পশ্চিমের প্রার্থী লক্ষণ ঘোড়ুই পাল্টা দাবি করেছেন, মানুষকে বিভ্রান্ত করতেই তৃণমূল এই ধরনের কৌশল নিচ্ছে।
রাজনৈতিক দলগুলির ফ্লেক্স ছেঁড়া বা পতাকায় আগুন লাগানোর মতো ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনা বাড়ছে। ভোট যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক সংঘাতের পারদ চড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর