ভিডিও

পানুরিয়ায় অভিষেকের জনসভা, বিধান উপাধ্যায়কে বড় ব্যবধানে জেতানোর আহ্বান

নির্ভীক বাংলা,
বারাবনি, শনিবার:
পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধানসভার পানুরিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায়-এর সমর্থনে বিশাল জনসভা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। পাশাপাশি বিজেপি প্রার্থী ও দলের নেতৃত্বকে কটাক্ষ করে বিভিন্ন ইস্যুতে আক্রমণ শানান তিনি।
তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে আহ্বান জানান, বিধান উপাধ্যায়কে ৪০ হাজারেরও বেশি ভোটে জয়ী করতে হবে।
এদিনের সভায় উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের প্রার্থী মলয় ঘটক, জামুড়িয়ার প্রার্থী হরে রাম সিং, দুর্গাপুরের প্রার্থী প্রদীপ মজুমদার ও কবি দত্ত, পাণ্ডবেশ্বরের প্রার্থী তথা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব।
জনসভায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো, যা নির্বাচনের আগে তৃণমূল শিবিরে বাড়তি উৎসাহ জুগিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর