ভিডিও

মাছের যাত্রা দিয়ে মনোনয়ন শোভাযাত্রা, পাণ্ডবেশ্বরে অভিনব উদ্যোগ বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারির

নির্ভীক বাংলা,পাণ্ডবেশ্বর, বুধবার:
নির্বাচনী আবহে অভিনব উদ্যোগে নজর কাড়লেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি। মাছের যাত্রা করে মনোনয়ন শোভাযাত্রা শুরু করলেন তিনি।
স্থানীয় প্রথা অনুযায়ী, শুভ কাজের আগে মাছের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিশেষ করে দুর্গাপুজোর বিজয়া দশমীর পর যাত্রা শুরুর ক্ষেত্রে মাছকে শুভ প্রতীক হিসেবে ধরা হয়। সেই ঐতিহ্যকে সামনে রেখেই এদিন নিজের মনোনয়ন যাত্রাকে বিশেষভাবে সাজিয়ে তোলেন প্রার্থী।
বুধবার সকালে দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে মনোনয়ন জমা দেওয়ার আগে দলের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মাছের যাত্রা করেন জিতেন্দ্র তেওয়ারি। কর্মীরা ডালিতে করে ছোট মাছ নিয়ে আসেন, পাশাপাশি একটি বড় মাছ প্রার্থীর হাতে তুলে দেওয়া হয়।
ফুল ও চন্দনের টিপ দিয়ে সেই মাছকে সাজিয়ে শুভ সূচনা করা হয় মনোনয়ন যাত্রার। এরপর সমর্থকদের সঙ্গে নিয়ে শোভাযাত্রা করে দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন বিজেপি প্রার্থী।
অভিনব এই উদ্যোগ ঘিরে এলাকায় কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।

TAGS

সম্পর্কিত খবর