নির্ভীক বাংলা,বেলিয়াতোড়, বুধবার:
নির্বাচনের আগে ধর্মীয় ইস্যুকে সামনে আনার প্রবণতার কড়া সমালোচনা করলেন অভিনেতা-সাংসদ দেব। বুধবার বেলিয়াতোড়ে বড়জোড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম মিশ্রের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে কে কত মন্দির বা মসজিদ তৈরি করবে, তা নিয়েই প্রতিযোগিতা চলছে। কিন্তু আসল বিষয় হওয়া উচিত উন্নয়ন—কে কত স্কুল, কলেজ ও হাসপাতাল গড়ে তুলতে পারবে।”
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে ধর্মীয় আবেগকে উস্কে দেওয়া হচ্ছে। দেবের মতে, নির্বাচন হওয়া উচিত মানুষের উন্নয়ন ও সার্বিক কল্যাণের ভিত্তিতে।
সভা থেকে তিনি আরও দাবি করেন, উন্নয়নের নিরিখেই মানুষ এবার তাদের রায় দেবেন এবং সেই ভিত্তিতেই মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় ক্ষমতায়





