নির্ভীক বাংলা,:
প্রতি বছরের মতো এবছরও বসিরহাট রামনবমী সমিতির উদ্যোগে বসিরহাট শহরে কয়েক হাজার মানুষদের নিয়ে শুরু হল রামনবমীর পদযাত্রা। বসিরহাট শহর ও বসিরহাট মহাকুমার বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা উপস্থিত হয়েছেন এই মিছিলে। বসিরহাট সোনপুকুর হাট থেকে চৌমাথা রোড পারকরে শহীদ দীনেশ মজুমদার রোড ধরে টাকি রোডে গিয়ে মিছিল শেষ হবে এই মিছিলে হাজার হাজার মানুষ পা মিলিয়েছেন। পুলিশি নিরাপত্তা চোখে পড়ার মতো,যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য প্রশাসন সতর্ক।





