নির্ভীক বাংলা,আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভা এলাকায় এক আইএসএফ কর্মীকে মারধরের ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার রাখাকুরিয়া এলাকায়।
আইএসএফ (Indian Secular Front) সূত্রে জানা গেছে, এদিন তাদের একটি নির্বাচনী বৈঠক ছিল। বৈঠক শেষে বাড়ি ফেরার সময় অভিযুক্তরা ওই কর্মীর পথ আটকায় এবং কুড়ুল দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। হামলায় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা ও দলের কর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে জামুরিয়া থানায় নিয়ে যান এবং পরে পুলিশের উদ্যোগে তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আইএসএফের অভিযোগ, শাসকদল All India Trinamool Congress-এর আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে জড়িত।
তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলের রাজ্য নেতা V. S. C. Dasan স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।





