ভিডিও

নির্বাচন কমিশনের কর্মীদের মারধর, গ্রেপ্তার তিন—আদালতে পেশ

নির্ভীক বাংলা,দুর্গাপুর: নির্বাচন কমিশনের কর্মীদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার করা হলো তিনজনকে। সোমবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালত-এ পেশ করা হয়।
জানা গেছে, সরকারি দেওয়াল থেকে নির্বাচনী দেওয়াল লিখন মুছতে গিয়েছিলেন নির্বাচন কমিশনের কর্মীরা। সেই সময় তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় দুই কর্মী মারধরের শিকার হন। অভিযোগ ওঠে, স্থানীয় কিছু ব্যক্তি এবং তৃণমূলের সমর্থকদের একাংশ এই হামলায় জড়িত ছিল।
এই ঘটনার ভিত্তিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট-এর কোকওভেন থানার পুলিশ তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করে।
ধৃতদের নাম প্রসেনজিৎ মহারানী ওরফে বাপন, নন্দলাল কুমার সাউ ওরফে টিংকু এবং রবি পাশওয়ান। তারা সকলেই দুর্গাপুরের ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, পুরো ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

TAGS

সম্পর্কিত খবর