কুলটি: প্রত্যেক বছরের মতো এ বছরও পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভা এলাকার চিনাকুড়ি গুরুদুয়ারা প্রাঙ্গণে শিখ সম্প্রদায়ের হোলা মেলা উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিখ সম্প্রদায়ের বহু মানুষ অংশগ্রহণ করেন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে সামিল হন।
চিনাকুড়ি গুরুদুয়ারা প্রবন্ধ কমিটির সেক্রেটারি গুরবিন্দর সিং জানান, গত ৭৬ বছর ধরে এই উৎসব গুরুদুয়ারায় পালিত হয়ে আসছে। প্রতিবছরের মতো এ বছরও অত্যন্ত ধুমধামের সঙ্গে এবং খোলামেলা পরিবেশে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, এই উৎসব শিখ সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান, যেখানে প্রার্থনা, কীর্তন এবং লঙ্গরের আয়োজন করা হয়। এলাকার বহু মানুষও এই অনুষ্ঠানে অংশ নিয়ে সম্প্রীতির বার্তা তুলে





