ভিডিও

আন্তর্জাতিক নারী দিবসে কংগ্রেস কার্যালয়ে আলোচনা সভা

আসানসোল: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে নারী দিবস পালন করা হয়। অনুষ্ঠানে মহিলা কংগ্রেসের রাজ্য নেত্রী প্রিয়াঙ্কা সরকার সহ বিভিন্ন মহিলা কর্মী উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি, আসানসোল পৌরনিগমের কংগ্রেস কাউন্সিলর এস. এম. মুস্তাফা সহ দলের অন্যান্য কর্মী-সমর্থকরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রিয়াঙ্কা সরকার বলেন, ১৯৭৫ সালে আন্তর্জাতিক নারী দিবসকে স্বীকৃতি দেওয়া হয় এবং তখন থেকেই পুরুষদের পাশাপাশি নারীদের সম্মান ও সমান সুযোগ দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। তিনি বলেন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নারীদের জন্য অধিক সুযোগ ও সংরক্ষণের বিষয়েও সেই সময় থেকেই ভাবনা শুরু হয়েছিল।
এছাড়াও তিনি মন্তব্য করেন, বর্তমান সময়ে বহু নারী কর্মসূত্রে রাতের শিফটে কাজ করেন। তাই তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা রাজ্য সরকারের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। এই প্রসঙ্গে নারীদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরির উপর জোর দেন তিনি

TAGS

সম্পর্কিত খবর