ভিডিও

কুলটিতে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ শুরু, উপস্থিত কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব

নির্ভীক বাংলা শ্যাম দাস কুলটি: আগামী বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি-র ‘পরিবর্তন যাত্রা’ রবিবার পশ্চিম বর্ধমান জেলার কুলটি এলাকার চিনাকুড়ী থেকে শুরু হলো।
যাত্রার সূচনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্র পাল, পান্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার, জেলা সভাপতি দেবতানু ভট্টাচার্য, রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ব।
সভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ অভিযোগ করেন, কেন্দ্র সরকারের পক্ষ থেকে বাড়ি, শৌচাগার, পানীয় জল ও রেশন ব্যবস্থার জন্য অর্থ বরাদ্দ করা হলেও রাজ্যের বহু গরিব মানুষ এখনও সেই সুবিধা পাননি। তিনি আরও দাবি করেন, সারা দেশের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপনের লক্ষ্যে একাধিক বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হয়েছে এবং আগামী দিনে রাজ্যবাসীর জন্য আরও উন্নয়নমূলক প্রকল্প আনা হবে।
বিজেপি নেতৃত্বের দাবি, এই পরিবর্তন যাত্রার মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং মানুষের কাছে দলীয় বার্তা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।

TAGS

সম্পর্কিত খবর