ভিডিও

এক লক্ষ আটত্রিশ হাজার ভোটারের নাম বিচারাধীন

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল

শুক্রবার দুপুরে জেলা শাসক দপ্তরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের প্রাক্কালে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আকাশ মুখার্জি জানান, আগামী ২৮ তারিখ ভোটার তালিকা প্রকাশের আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তিন ধরনের তালিকা প্রকাশিত হবে। প্রথমত, যেসব ভোটারের নাম যাচাই-বাছাইয়ে কোনও ত্রুটি পাওয়া যায়নি। দ্বিতীয়ত, ডিলিট তালিকা। তৃতীয়ত, প্রায় এক লক্ষ আটত্রিশ হাজার ভোটারের নাম বর্তমানে বিচারাধীন রয়েছে। পর্যায়ক্রমে তাঁদের নাম প্রকাশিত হবে বলে প্রশাসন জানিয়েছে। তিনি আরও বলেন, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
ডিলিট তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা উপযুক্ত নথি পেশ করলে পুনরায় নাম অন্তর্ভুক্তির সুযোগ পাবেন বলেও জানানো হয়েছে।
বামফ্রন্টের প্রতিনিধি মনোজ দত্ত দাবি করেন, সমস্ত তালিকা বুথে টাঙাতে হবে এবং প্রকাশিত প্রতিটি তালিকা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের দপ্তরে পাঠাতে হবে।
অন্যদিকে বিজেপির প্রতিনিধি প্রশান্ত চক্রবর্তী বলেন, চূড়ান্ত ভোটার তালিকা এখনও সম্পূর্ণ প্রকাশিত হয়নি। নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত তালিকা প্রকাশের প্রক্রিয়া চলবে।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

TAGS

সম্পর্কিত খবর