ভিডিও

তৃণমূলের গড়ে বিজেপির বাড়ি-বাড়ি জনসংযোগ, আসানসোল উত্তরে রাজনৈতিক উত্তাপ

নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিমবঙ্গ:
আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে নিজেদের সংগঠন মজবুত করতে জোরকদমে জনসংযোগ অভিযান শুরু করেছে বিজেপি।
দলের রাজ্যস্তরের নেতা কৃষ্ণেন্দু মুখার্জি-র নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দ “সংকল্প যাত্রা”-র মাধ্যমে বিভিন্ন এলাকায় বাড়ি-বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছেন। কর্মীরা মানুষের অভাব-অভিযোগ শুনছেন এবং উন্নয়নমূলক প্রস্তাব সংগ্রহ করছেন।
বিজেপি নেতৃত্বের দাবি, তাদের মূল লক্ষ্য হল বেকার যুবকদের কর্মসংস্থান, গ্রাম ও শহরে বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ ও রাস্তার মতো মৌলিক পরিকাঠামোর উন্নয়ন এবং সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সংগঠনকে শক্তিশালী করার কাজে নেমেছে দল।
উল্লেখ্য, আসানসোল উত্তর কেন্দ্রের বর্তমান বিধায়ক মলয় ঘটক, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আইনমন্ত্রী। এলাকায় তাঁর প্রভাব যথেষ্ট বলেই রাজনৈতিক মহলের মত। ফলে এই আসনে লড়াই যথেষ্ট চ্যালেঞ্জিং হলেও, বিজেপি সংগঠনগত সক্রিয়তা বাড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে।

TAGS

সম্পর্কিত খবর