নির্ভীক বাংলা,
শ্যাম দাস, আসানসোল:
স্থানীয় গিরমিট ১০ নম্বর এলাকা থেকে রাকেশ কুমার চৌরাসিয়া ওরফে রাহুল নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতকে আসানসোল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ধৃতের কাছে আরও আগ্নেয়াস্ত্র থাকতে পারে এবং সে একটি বড় চক্রের সঙ্গে যুক্ত। ফলে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।





