ভিডিও

ভারতীয় জনতা পার্টি-র সাংসদ জগন্নাথ সরকার পশ্চিমবঙ্গে চলতে থাকা এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন।

নির্ভীক বাংলা, আসানসোল:
আসানসোলের জেলা দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ভারত নির্বাচন কমিশন একসঙ্গে সাতজন আধিকারিককে সাসপেন্ড করেছে এবং তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সচিবের কাছে আবেদন জানিয়েছে। এই পদক্ষেপকে তিনি স্বাগত জানালেও দাবি করেন, রাজ্যে এসআইআর প্রক্রিয়া সঠিকভাবে পরিচালিত হচ্ছে না।
তিনি অভিযোগ করেন, কিছু AERO, RO, FEO এবং DM স্তরের আধিকারিক গুরুতর অনিয়ম, কর্তব্যে গাফিলতি ও আইনি ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত। তাঁদের সহায়তায় অবৈধ ভোটারদের নাম রাজ্য সরকারের জারি করা নথির ভিত্তিতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
সাংসদের বক্তব্য, এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে রাজ্যে সংবিধানের ৩৫৬ ধারা প্রয়োগ করা প্রয়োজন। তাঁর দাবি, তবেই নিরপেক্ষ ও স্বচ্ছভাবে ভোটার তালিকা সংশোধন সম্ভব হবে।
এছাড়াও তিনি বলেন, বিজেপির আগের দাবি ছিল এবং এখনও রয়েছে—রাজ্যের সমস্ত বৈধ ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী, মৃত ও অবৈধ ভোটারদের নাম অবিলম্বে তালিকা থেকে বাদ দিতে হবে। তিনি আরও দাবি করেন, বর্তমানে সাতজন আধিকারিকের নাম সামনে এলেও খুব শীঘ্রই আরও কয়েকজনের নাম প্রকাশ্যে আসবে এবং তাঁদের বিরুদ্ধেও নির্বাচন কমিশন ব্যবস্থা

TAGS

সম্পর্কিত খবর