ভিডিও

রাজ্য সরকারের ‘যুব সাথী’ প্রকল্পের সূচনা, আসানসোলে রেজিস্ট্রেশন শিবিরে ভিড়

নির্ভীক বাংলা,আসানসোল: রাজ্য সরকারের নতুন উদ্যোগ ‘যুব সাথী’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হলো আজ। এই উপলক্ষে আসানসোল–এর রবীন্দ্র ভবনে একটি রেজিস্ট্রেশন ক্যাম্পের আয়োজন করা হয়।
সকাল থেকেই প্রকল্পের ফর্ম পূরণ ও জমা দেওয়ার জন্য বিপুল সংখ্যক যুবক-যুবতী ভিড় জমান। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বহু আবেদনকারী নিজেদের নাম নথিভুক্ত করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যুব সমাজকে বিভিন্ন সরকারি সুবিধা ও কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করতেই এই প্রকল্প চালু করা হয়েছে।
শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগম–এর ডেপুটি মেয়র ওয়াসিমুল হক। তিনি জানান, রাজ্য সরকারের এই উদ্যোগ যুব সমাজের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং আগামী দিনেও বিভিন্ন ওয়ার্ডে এই ধরনের ক্যাম্প আয়োজন করা হবে।
বাইট:
যুবক
যুবতী
ওয়াসিমুল হক, ডেপুটি মেয়র, আসানসোল পৌর নিগম
প্রকল্পকে ঘিরে যুব সমাজের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে।

TAGS

সম্পর্কিত খবর