মহেশ দে, নির্ভীক বাংলা,আসানসোল: যানজট সমস্যা মোকাবিলায় উদ্যোগ নিল Asansol Durgapur Police Commissionerate-এর কুলটি অঞ্চলের নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ড। সোমবার দুপুর ১টা নাগাদ নিয়ামতপুরের একতা ভবনে একটি জরুরি বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক Mohammad Jasim, ট্রাফিক ইন্সপেক্টর Rana Ambika Dutta, নিয়ামতপুর সাব ট্রাফিক ইন্সপেক্টর Mrinalkanti Murmu। এছাড়াও উপস্থিত ছিলেন নিয়ামতপুর চেম্বার অফ কমার্সের সেক্রেটারি Gurvinder Singh, নিয়ামতপুর মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি Sachin Baldia, কুলটি ব্লক-১ তৃণমূল সভাপতি Badal Puitundi এবং আসানসোল মিনি বাস ও বড় বাস সংগঠনের সদস্যরা।
বৈঠকে মূলত নিয়ামতপুর এলাকায় কীভাবে স্থায়ীভাবে যানজট নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাজার এলাকা ও প্রধান সড়কে অবৈধ পার্কিং, বাসস্ট্যান্ডের বিশৃঙ্খলা, অটো ও টোটোর নির্দিষ্ট স্টপেজ না থাকা—এই সমস্ত বিষয় নিয়ে মতবিনিময় হয়।
ট্রাফিক কর্তৃপক্ষের তরফে জানানো হয়, খুব শীঘ্রই নির্দিষ্ট পার্কিং জোন চিহ্নিত করা, রাস্তার উপর দখলদারি বন্ধ করা এবং নিয়মভঙ্গের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ী সংগঠনগুলিও প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
প্রশাসনের দাবি, সকলের সমন্বিত উদ্যোগেই নিয়ামতপুরের যানজট সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।




