নির্ভীক বাংলা, শ্যাম দাস, দূর্গাপুর:
দুর্গাপুর শহরের ৪১ নম্বর ওয়ার্ডের শ্রমিকনগর কলোনির একাংশে পানীয় জল ও নিকাশী সমস্যাকে কেন্দ্র করে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত পানীয় জল মিলছে না। বাধ্য হয়ে তাঁরা সাবমার্সিবল বসানোর উদ্যোগ নিলে তাতেও প্রশাসনিক বাধার মুখে পড়তে হয়। পরে একটি চাপা কল বসানো হলেও সেখান থেকে ঘোলা জল বেরোচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকার বাসিন্দারা জানান, নিয়মিত পরিষ্কার পানীয় জল না পাওয়ায় দৈনন্দিন কাজকর্মে সমস্যা হচ্ছে। পাশাপাশি নিকাশী নালা না থাকায় বাড়ির ভেতরেই নোংরা জল জমিয়ে রাখতে হচ্ছে, যা থেকে মশার উপদ্রব ও বিভিন্ন জলবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।
এই বিষয়ে প্রাক্তন কাউন্সিলরের বক্তব্য, এলাকায় অল্পসংখ্যক পরিবার বসবাস করায় সাবমার্সিবলের অনুমতি দেওয়া হয়নি। তবে নিকাশী নালার কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সরব হয়েছে Bharatiya Janata Party। তাদের দাবি, শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবার বেহাল চিত্র সামনে আসছে এবং প্রশাসনের উদাসীনতার ফলেই সাধারণ মানুষ ভোগান্তির শিকার




