শ্যাম দাস, নির্ভীক বাংলা,আসানসোল: আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট (এডিপিসি)-এ ফের বড়সড় রদবদল। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জারি হওয়া এক নির্দেশে (সিও নং ৬৬৮/২০২৬) মোট ১৮ জন সাব-ইন্সপেক্টর (এসআই)-এর বদলি করা হয়েছে। এঁরা বিভিন্ন থানা ও ফাঁড়িতে ওসি ও আইসি পদে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জনস্বার্থে, আইন-শৃঙ্খলা জোরদার এবং প্রশাসনিক ভারসাম্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদলি হওয়া আধিকা
রিকদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২৭ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে এডিপিসিতে ওসি-আইসি পদে এটি চতুর্থ দফার রদবদল।
বদলির তালিকা এক নজরে
১. শেখ রিয়াজউদ্দিন — এনটিএস থানার ওসি থেকে অন্ডাল থানার ওসি
২. অভিজিৎ সিংহ রায় — অন্ডাল থানার ওসি থেকে এনটিএস থানার ওসি
৩. সৌমেন বন্দ্যোপাধ্যায় — হিরাপুর থানার ওসি থেকে আসানসোল উত্তর থানার ওসি
৪. কার্তার সিং — আসানসোল উত্তর থানা থেকে হিরাপুর থানার ওসি
৫. মদন মোহন দত্ত — জাহাঙ্গীর মহল্লা টপ থেকে কেন্দা পিপির আইসি
৬. মিহির কুমার দে — কেন্দা পিপি থেকে নিয়ামতপুর ফাঁড়ির আইসি
৭. মহঃ মইনুল হক — পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি থেকে বরাকর পিপির আইসি
৮. মেঘনাথ মণ্ডল — বরাকর পিপি থেকে কন্যাপুর ফাঁড়ির আইসি
৯. বুদ্ধদেব গায়েন — নিমচা আইসি থেকে চুরুলিয়া ওপির আইসি
১০. পরিমল বিশ্বাস — নিয়ামতপুর আইসি থেকে ওয়ারিয়া ফাঁড়ির আইসি
১১. নাজমুল হুদা — কল্যাণেশ্বরী আইসি থেকে পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি
১২. শিলাদিত্য ব্যানার্জী — ফরিদপুর ফাঁড়ির আইসি থেকে উখরা ওপির আইসি
১৩. নাসরিন সুলতানা — বল্লভপুর ওপি থেকে নিমচা ফাঁড়ির আইসি
১৪. শিউলি মণ্ডল — কন্যাপুর আইসি থেকে কল্যাণেশ্বরীর আইসি
১৫. উজ্জ্বল কুমার সাহা — ওয়ারিয়া আইসি থেকে জাহাঙ্গীর মহল্লা ওপির ইনচার্জ
১৬. পার্থ প্রতিম চক্রবর্তী — চুরুলিয়া ওপি থেকে বল্লভপুর ওপির ইনচার্জ
১৭. স্নেহান্বিতা মণ্ডল — আসানসোল মহিলা থানার ওসি থেকে ডিসিপি (সেন্ট্রাল) কার্যালয়ে
১৮. সুসীম সরকার — উখরা ওপির ইনচার্জ থেকে ফরিদপুর ফাঁড়ির আইসি
পুলিশ প্রশাসনের দাবি, এলাকাভিত্তিক কাজের গতি বাড়ানো ও দায়িত্ব বণ্টনে দক্ষতা আনার লক্ষ্যেই এই পদক্ষেপ। বারবার রদবদল ঘিরে অবশ্য প্রশাসনিক মহলে নানা জল্পনাও শুরু হয়েছে।




