নির্ভীক বাংলা,
শ্যাম দাস, আসানসোল:
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ ও শুভেচ্ছা জানাতে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার আছড়া রায় বলরাম উচ্চ বালিকা বিদ্যালয় এবং আঁছড়া যোগেশ্বর ইনস্টিটিউশনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল ও কলম তুলে দিয়ে শুভেচ্ছা জানান তৃণমূল নেতৃত্ব।
পরীক্ষার প্রাক্কালে ছাত্রছাত্রীদের মানসিকভাবে চাঙ্গা রাখতে এবং তাদের পাশে থাকার বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। উপস্থিত নেতৃত্ব পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন এবং উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা জানান।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান, সহ-সভাপতি ভোলা সিংহ-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।





