ভিডিও

মহাদেব মুখার্জীর স্মৃতিতে ২২ ও ২৩ ফেব্রুয়ারি রক্তদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পশ্চিম বর্ধমান জেলার বিশিষ্ট সমাজসেবী ও লড়াকু নেতা মহাদেব মুখার্জীর স্মৃতিকে সম্মান জানাতে আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাঁর সুযোগ্য পুত্র মৃতুঞ্জয় মুখার্জির উদ্যোগে এই দু’দিন রক্তদান শিবির সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জানানো হবে। পাশাপাশি সমাজের কল্যাণ ও মানবিক মূল্যবোধের প্রসারে বিভিন্ন বার্তাও তুলে ধরা হবে।
মৃতুঞ্জয় মুখার্জি বলেন, বর্তমান সমাজে মানবিকতা ক্রমশ হারিয়ে যাচ্ছে এবং মানুষ দানবীয় মানসিকতার দিকে ঝুঁকছে। তাঁর প্রয়াস, এই ধরনের সামাজিক উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে মানবিকতা, সহমর্মিতা ও সৌহার্দ্যের চেতনাকে আবার জাগিয়ে

TAGS

সম্পর্কিত খবর