ভিডিও

আসানসোল উত্তরে AIMIM-এর সংগঠন আরও মজবুত, ১০ জন ওয়ার্ড সভাপতিকে নিয়োগপত্র প্রদান

শ্যাম দাস, নির্ভীক বাংলা,আসানসোল: পশ্চিমবঙ্গ রাজ্য AIMIM নেতা ও পশ্চিম বর্ধমান জেলা AIMIM কমিটির সভাপতি দানিশ আজিজের নেতৃত্বে আসানসোল উত্তর বিধানসভা এলাকায় দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পেল।
আজ রেলপাড়ে অবস্থিত পশ্চিম বর্ধমান জেলা AIMIM কমিটির দপ্তরে আসানসোল উত্তর বিধানসভা AIMIM-এর ব্লক সভাপতি আরশাদ খান নবনিযুক্ত ১০ জন ওয়ার্ড সভাপতির হাতে নিয়োগপত্র তুলে দেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিয়োগের মাধ্যমে আসানসোল উত্তর বিধানসভায় AIMIM-এর সংগঠন আরও সুসংহত ও শক্তিশালী হবে।
এই অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগঠন মজবুত করার লক্ষ্যেই তৃণমূল স্তরে নেতৃত্ব গড়ে তোলা হচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনে আসানসোল উত্তর বিধানসভা থেকে AIMIM-এর বিজয় নিশ্চিত করাই দলের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন AIMIM-এর একাধিক গুরুত্বপূর্ণ নেতা ও প্রতিনিধি। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—
নাদিম আখতার (জেলা কার্যকরী সভাপতি),
শাহনাওয়াজ আলম (সচিব, আসানসোল উত্তর বিধানসভা AIMIM),
মুমতাজ আনসারি (আইটি ইনচার্জ, পশ্চিম বর্ধমান জেলা AIMIM),
হাফিজ আলতাফ আলিয়াভি,
এমডি ইরফান আনসারি সহ আরও বহু নেতা ও কর্মী।
দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ধরনের সাংগঠনিক উদ্যোগ আসানসোল উত্তর বিধানসভায় AIMIM-কে রাজনৈতিকভাবে আরও শক্ত ভিতের উপর দাঁড় করাবে।

TAGS

সম্পর্কিত খবর