ভিডিও

ই এস আই কার্ডধারী দের জন্য বড়ো সুখবর

বুধবার জামুড়িয়ার ভূত বাংলা এলাকায় রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক এবং বিধায়ক হরিরাম সিং যৌথভাবে একটি ইএসআই ডিসপেনসারির উদ্বোধন করেন।

বুধবার জামুড়িয়ার ভূত বাংলা এলাকায় রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক এবং বিধায়ক হরিরাম সিং যৌথভাবে একটি ইএসআই ডিসপেনসারির উদ্বোধন করেন।
এই ডিসপেনসারি চালু হওয়ায় এখন এলাকার শ্রমিকদের আর ছোটখাটো চিকিৎসা বা জরুরি পরিষেবার জন্য আসানসোল বা দুর্গাপুরের ইএসআই হাসপাতালে যেতে হবে না। ভূত বাংলায় নবনির্মিত এই ইএসআই ডিসপেনসারিতে ইনজেকশন, প্রাথমিক চিকিৎসা, সিক সার্টিফিকেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এখান থেকেই পাওয়া যাবে।
এই ডিসপেনসারি চালুর মূল উদ্দেশ্য হলো জামুড়িয়া শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের জন্য নজদিকেই সহজ ও সুলভ স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা, যাতে চিকিৎসা বা সার্টিফিকেটের জন্য দূরবর্তী হাসপাতালে ছুটতে না হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইএসআই হাসপাতালের আধিকারিকদের পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত সদস্য নথুনি দুসাধ, ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা, সুব্রত অধিকারী, সুকুমার ভট্টাচার্যসহ বহু স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।

TAGS

সম্পর্কিত খবর