ভিডিও

বাজনা বাজাতে বাজাতে আসানসোলেরএস আই আর কেন্দ্রে শুনানিতে

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল
আসানসোল পৌরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর এস. এম. মুস্তফা-কে SIR (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত শুনানির জন্য ডাকা হয়। সোমবার তিনি বাজনা বাজাতে বাজাতে আসানসোলের এন. সি. লাহিড়ী হাইস্কুলে অবস্থিত শুনানি কেন্দ্রে পৌঁছান।
বাজনা সহকারে তাঁর এই প্রবেশ ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং অনেকেই তা রাজনৈতিক প্রতিবাদ হিসেবেই দেখছেন। শুনানি কেন্দ্রে প্রবেশের আগে কাউন্সিলর এস. এম. মুস্তফা বলেন,
“পৌরনিগমের নির্বাচনে জনগণের ভোটে জয়লাভ করে আমি কাউন্সিলর হয়েছি। তার পরেও কেন আমাকে SIR শুনানিতে ডাকা হলো, সেটাই আমার প্রশ্ন।”
তিনি আরও জানান, জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও এভাবে শুনানিতে ডাকার বিষয়টি তিনি হেয়ার ও অযৌক্তিক বলে মনে করছেন।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। প্রশাসনের তরফে যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

TAGS

সম্পর্কিত খবর