ভিডিও

পাণ্ডবেশ্বরে মুখ্যমন্ত্রীর প্রেরিত বিশেষ সম্মাননা প্রদান

নির্ভীক বাংলা,পাণ্ডবেশ্বর: রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরিত বিশেষ সম্মাননা পাণ্ডবেশ্বরের বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী জিতেন চট্টোপাধ্যায় (জিতু দা)-এর হাতে তুলে দিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
আজ পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত পাণ্ডবেশ্বরের বাসিন্দা মাননীয় জিতেন চট্টোপাধ্যায়কে ‘উন্নয়নের পাঁচালি’ সহ সম্মাননা স্মারক ও উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানান বিধায়ক। সেই সঙ্গে তাঁর হাতে তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছাপত্র।
এই সৌজন্য সাক্ষাতে বিগত ১৫ বছরে রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন, সামাজিক সুরক্ষা প্রকল্প, শিক্ষা ও সংস্কৃতির প্রসারে রাজ্য সরকারের উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরা হয়। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, বাংলার শিল্প ও সংস্কৃতির সঙ্গে উন্নয়নের সেতুবন্ধন গড়ে তুলতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী দিনেও তা অব্যাহত থাকবে।
সম্মাননা অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের সকল ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন। সম্মাননা গ্রহণ করে জিতেন চট্টোপাধ্যায় বলেন, “এই মুহূর্তটি আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। ইন্দিরা গান্ধীর হাত ধরে রাজনীতিতে আমার পথচলা শুরু, আর জীবনের সায়াহ্নে এসে নরেন্দ্রনাথ চক্রবর্তীর মতো মুখ্যমন্ত্রীর স্নেহধন্য দূতের কাছ থেকে এই সম্মান পেয়ে আমি গর্বিত।”
বিধায়ক আরও বলেন, “জিতু দা আমাদের পরিবারের একজন। তাঁর হাত ধরেই আমরা রাজনীতিতে এগিয়ে এসেছি। মাননীয়া মুখ্যমন্ত্রী তাঁর জন্য বিশেষ সম্মাননা জ্ঞাপন করেছেন—এটা আমাদের সকলের গর্বের বিষয়।”

TAGS

সম্পর্কিত খবর