ভিডিও

সিএএ-র মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেলেন বাগদার হেলেঞ্চার বাসিন্দা

নির্ভীক বাংলা,বাগদা, উত্তর ২৪ পরগনা:
সিএএ-র (নাগরিকত্ব সংশোধনী আইন) মাধ্যমে আবেদন করে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র পেলেন বাগদা বিধানসভা কেন্দ্রের হেলেঞ্চার এলাকার বাসিন্দা ৬৯ বছরের ডাঃ সুমন কুমার মজুমদার। এতদিন তিনি বাংলাদেশ থেকে আগত শরণার্থী হিসেবে পরিচিত ছিলেন।
নাগরিকত্ব পাওয়ার পর স্বাভাবিকভাবেই খুশি ডাঃ মজুমদার। তাঁর এই সাফল্যে বাগদা থানা এলাকার বিভিন্ন মহলে সাড়া পড়ে। তিনি জানান, গত বছরের মার্চ মাসে সিএএ ক্যাম্পে এসে ফর্ম জমা দেন। পরে বারাসতে অনুষ্ঠিত হিয়ারিংয়ে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাজির হন। সম্প্রতি তিনি সিএএ-র মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র হাতে পান।
বাংলাদেশ ছেড়ে ভারতে আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ডাঃ মজুমদার বলেন, ধর্মীয় স্বাধীনতা, সামাজিক নিরাপত্তা এবং ন্যায়বিচারের অভাবের কারণেই প্রায় ৩১ বছর আগে তিনি বাংলাদেশের বাগেরহাট থেকে ভারতে চলে আসেন। ভারতীয় নাগরিকত্ব পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, ভারতের জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত।
এই প্রসঙ্গে রাজ্য বিজেপি উদ্বাস্তু সেলের কো-কনভেনার শিশির হাওলাদার বলেন, সিএএ চালু হওয়ার পর বিভিন্ন মহল থেকে এর বিরোধিতা করা হলেও বাস্তবে বহু উদ্বাস্তু শরণার্থী এই আইনের মাধ্যমে নাগরিকত্ব পাচ্ছেন। তাঁর দাবি, সিএএ উদ্বাস্তুদের দীর্ঘদিনের যন্ত্রণার অবসান ঘটিয়েছে এবং ভবিষ্যতেও আরও বহু মানুষ এর সুফল পাবেন

TAGS

সম্পর্কিত খবর