নির্ভীক বাংলা,দুর্গাপুর:
এক ঝলক দেখার হুড়োহুড়ি—আর তাতেই তছনছ! বিজেপির সর্বভারতীয় সভাপতি দুর্গাপুরের বিলাসবহুল হোটেলে পা রাখতেই ভিড়ের চাপে পড়ে গেলেন একাধিক কর্মী। মুহূর্তে তৈরি হয় বিশৃঙ্খলা।
ভিড়ের সুযোগে কাণ্ড!
হোটেলের ভিতরেই একের পর এক মোবাইল ও মানিব্যাগ চুরি যাওয়ার অভিযোগ। এমনকি সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকদেরও মানিব্যাগ উধাও হওয়ার অভিযোগ উঠেছে।
নিরাপত্তা প্রশ্নে মুখে তালা!
ধাক্কাধাক্কি সামাল দিতে হিমশিম নিরাপত্তারক্ষীরা। ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে জোর প্রশ্ন—তবে এখনও বিজেপির শীর্ষ নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া নেই।





