ভিডিও

কমল মেলা থেকে যুবসমাজকে বার্তা নীতিন নবীনের, বিবেকানন্দের আদর্শে দেশগঠনের ডাক

দুর্গাপুরে বিজেপির কমল মেলার উদ্বোধন সর্বভারতীয় সভাপতির, মঞ্চে শীর্ষ নেতৃত্ব—২৭ থেকে ৩১ জানুয়ারি চলবে মেলা

:

নির্ভীক বাংলা,দুর্গাপুর:
যুব সমাজই দেশের ভবিষ্যৎ—স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে সেই যুবশক্তিকে উজ্জীবিত করার ডাক দিলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি নীতিন নবীন। মঙ্গলবার রাতে দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে আয়োজিত বিজেপির কমল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি বলেন, বিবেকানন্দের চিন্তাধারা আজও দেশকে পথ দেখায় এবং সেই আদর্শকে আত্মস্থ করেই একটি শক্তিশালী ভারত গড়ে তুলতে হবে।
আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই কমল মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ-সহ দলের একাধিক শীর্ষ নেতা ও কর্মীরা।
বিজেপি নেতৃত্বের দাবি, এই কমল মেলা রাজ্যে দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত করবে এবং যুব সমাজের মধ্যে নতুন রাজনৈতিক চেতনা সৃষ্টি করবে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতির দিক থেকেও এই মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

TAGS

সম্পর্কিত খবর