নির্ভীক বাংলা:দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে আয়োজিত কমল মেলায় যোগ দিয়ে সর্বভারতীয় বিজেপি সভাপতি নীতিন নবীন স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে যুবসমাজকে উজ্জীবিত করার ডাক দেন। তিনি বলেন, যুব সমাজই দেশের ভবিষ্যৎ এবং স্বামী বিবেকানন্দের চিন্তাধারা আজও জাতিকে সঠিক পথ দেখায়।
মঙ্গলবার রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে এই কমল মেলার উদ্বোধন করেন নীতিন নবীন। আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ-সহ দলের একাধিক শীর্ষ নেতা।
মেলার মাধ্যমে সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি যুবসমাজের মধ্যে জাতীয়তাবাদী চেতনাকে আরও মজবুত করার বার্তা দেওয়া হয়েছে বলে জানান দলীয় নেতৃত্ব।





