ভিডিও

পান্ডবেশ্বরের উন্নয়নে নতুন পালক! গোগলায় ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে পথশ্রী রাস্তার শিলান্যাস


নির্ভীক বাংলা,:
পান্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত গোগলা অঞ্চলে আজ ‘পথশ্রী’ প্রকল্পের অধীনে পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে মাধাইপুর কোলেয়ারি হয়তে পানশিউলী PHE (ভায়া মাধাইপুর গ্রাম) পর্যন্ত পাঁকা রাস্তা [2.5 কিলোমিটার) নির্মানের জন্য ১,২৫,৫৫,৬৮৪ টাকার পথস্রী রাস্তার শুভ শিলান্যাস করেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ।
দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের সূচনা হওয়ায় স্বভাবতই খুশি এলাকার সাধারণ মানুষ।অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃনমূল কংগ্রেস সভাপতি শতদ্বীপ ঘটক ,গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, চুমকি মুখার্জি , ব্লক নেতৃত্ব এবং অসংখ্য গ্রামবাসীরা।শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান, “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং ‘পথশ্রী-রাস্তাশ্রী’ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ বাংলার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে। গোগলা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে আজ এই রাস্তার কাজ শুরু হলো। রাস্তাটি তৈরি হয়ে গেলে এই এলাকার মানুষের যাতায়াতের অনেক সুবিধা হবে। এলাকার মানুষের যাতায়াতের সুবিধার্থে এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের চাকা এভাবেই ঘুরতে থাকুক।

TAGS

সম্পর্কিত খবর