ভিডিও

মাথাভাঙ্গায় শীতার্তদের পাশে মানবিক উদ্যোগ, হাসপাতাল পাড়া কর্নার ক্লাবের কম্বল দান কর্মসূচি

*নির্ভীক বাংলা*

মাথাভাঙ্গা শহরে শীতের দাপটে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে করার ক্ষেত্রে এগিয়ে হাসপাতাল পাড়া কর্নার ক্লাব। ক্লাবের উদ্যোগে একটি মানবিক কম্বল দান কর্মসূচির অনুষ্ঠিত হয়। ২৬ জানুয়ারি যেখানে শীতার্ত ও দুঃস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয়কম্বল।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা থানার আইসি সহ শহরের বিভিন্ন ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলররা। পাশাপাশি ক্লাবের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিরা এই ধরনের সমাজসেবামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
এই কম্বল দান কর্মসূচির মাধ্যমে হাসপাতাল পাড়া কর্নার ক্লাব আবারও প্রমাণ করল—মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতাই একটি সুস্থ সমাজ গঠনের মূল ভিত্তি।

TAGS

সম্পর্কিত খবর