ভিডিও

প্রতিবাদ কর্মসূচি থেকে বামনপুকুরে শতাধিক আইএসএসেফ কর্মী যোগ দিল তৃণমূলে কংগ্রেস

নির্ভীক বাংলা:
তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মত গোটা রাজ্যের পাশাপাশি মিনাখাঁর বামনপুকুর এলাকায় এস আই আই নিয়ে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। প্রথমে হয় প্রতিবাদ মিছিল তারপর বামনপুকুর বিডিও অফিসের সামনে হয় প্রতিবাদ পথসভা। এই প্রতিবাদ কর্মসূচীর শেষে মিনাখাঁর বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০০ জন আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করেন। মিনাখা ব্লক তৃণমূলের সভাপতি সাইফুদ্দিন মোল্লা, ও মিনাখাঁর বিশিষ্ট তৃণমূল নেতা শরিফুল হক চৌধুরী, যুব তৃণমূলের সভাপতি দিলীপ মঙ্গলের হাত ধরে আইএসএফ কর্মীরা তৃণমূলে যোগদান করেন। এই আই এস এফ কর্মীরা তৃণমূলে যোগদান করায় আইএসএফের সংগঠন একেবারে দুর্বল হয়ে পড়বে বলে দাবি তৃণমূলের।

TAGS

সম্পর্কিত খবর