নির্ভীক বাংলা:
রবিবার ২৫ শে জানুয়ারি বিশিষ্ট সমাজসেবী বুলু চ্যাটার্জীর স্মৃতিতে আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আসানসোল প্রাইড রাণ নামে ৬ কিলোমিটারের মিনি ম্যারাথনের আয়োজন করেছিল। পোলো গ্রাউন্ডে মিনি ম্যারাথন শুরু হয় এবং মুরগাসোলের চ্যাটার্জী মার্কেটের সামনে শেষ হয় বিভিন্ন স্কুলের শতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছিল। চ্যাটার্জী মার্কেটের সামনে ম্যারাথনের শেষ পয়েন্টে পুরস্কার বিতরণের অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী, আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শচীন রায় সহ বিশিষ্ট অতিথিরা। আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জানান আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিভিন্ন সমাজসেবী মূলক কাজ করে থাকেন বর্তমান যুগে স্কুল পড়ুয়াদের বেশীরভাগ মোবাইলে আশক্ত হতে দেখা যাচ্ছে তাদেরকে একত্রিত করে মিনি ম্যারাথনে অংশ গ্রহণ করা কৃতিত্বের ব্যাপার পড়াশোনার পাশাপাশি ব্যায়াম করা, দৌড়াদৌড়ি করলে শরীর ভালো থাকবে। শচীন রায় জানান স্বাস্থ্য সম্পদ স্বাস্থ্য ভালো থাকলে পড়াশোনায় মন বসবে এখানে ম্যারাথনে অংশগ্রহণ করা স্কুল পড়ুয়াদের আগামী দিনে উচু পদে যেতে গেলে শরীর সুস্থ রাখতে হবে।





