ভিডিও

বিজেপি নেতার বাড়িতে আগুন,ঘটনার তদন্তে ফরেন্সিক দল।

নির্ভীক বাংলা:বিজেপি নেতার বাড়িতে আগুন। ঘটনার তদন্তে ফরেন্সিক দল। শনিবার সকাল থেকে ৪ সদস্যের ফরেন্সিক দল তদন্তে নামে। গত বুধবার রাতে বাঁকুড়ার ওন্দা থানার নাকাইজুড়ি এলাকায় বিজেপি নেতার বাড়িতে আগুন লাগে। অভিযোগ উঠে বিজেপি নেতার পরিবারকে পুড়িয়ে মারতেই তৃণমূল আগুন লাগিয়ে দে। এই ঘটনায় শনিবার ওন্দা থানা ঘেরাও কর্মসূচী ডাক দেয় বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ।এই কর্মসূচী অনুষ্ঠিত হবে বেলা ৩ টায়। এদিকে শনিবার সকাল থেকেই নাকাইজুড়ি এলাকায় বিজেপি নেতার বাড়িতে পৌঁছায় ফরেন্সিক দলের ৪ সদস্য। চলছে নমুনা সংগ্রহের কাজ।রাজ্য পুলিশে ভরসা নেই। আগুনের ঘটনায় সি বি আই তদন্তের দাবি তুললেন বিজেপি নেতা তাপস বারিকের পরিবারের। ঘটনা ঘটার ৪৮ ঘন্টা পরে কেন ফরেন্সিক দল প্রশ্ন উঠছে পরিবারের থেকে।

TAGS

সম্পর্কিত খবর