ভিডিও

সরস্বতী পূজোর পরদিন একই আম গাছে দুই বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

পরিকল্পিত খুন নাকি আত্মহত্যা? রহস্যের দানা বাঁধছে ক্রমশ* *মৃতের দুই যুবকের নাম রাকিবুল মন্ডল ও রাজভদ্র*

*নির্ভীক বাংলা:
স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া ফাঁকা মাঠের ঘটনা। জানা যায় একাদশ শ্রেণির ছাত্র রাকিবুল মন্ডলের বাড়ি স্বরূপ নগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায় এবং বছর ২২ এর রাজ ভদ্র দুজনই কাল থেকে নিখোঁজ ছিল। আজ সকাল বেলা চাষীরা মাঠে এসে দেখতে পায় দত্তপাড়া মাঠের মাঝখানে একটি আমবাগানে আমগাছে দুইজনের ঝুলন্ত দেহ, সঙ্গে সঙ্গে স্বরুপনগর থানা কে খবর দিলে স্বরূপনগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং সেখান থেকে একটি সাইকেল উদ্ধার হয়। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পুলিশ মর্গে পাঠিয়েছে পুলিস । কি কারনে এই ঘটনা ঘটলো। আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন? তদন্ত শুরু করেছে স্বরুপনগর থানার পুলিশ। এই ঘটনায় গ্রামের শোকের ছায়া নেমে পড়েছে।

বাইট আল মামুন মন্ডল (স্থানীয় বাসিন্দা)

বাইট স্থানীয় বাসিন্দা।

TAGS

সম্পর্কিত খবর