ভিডিও

হাবড়ায় একটি নেশা মুক্তি কেন্দ্রে রহস্যমৃত্যু,ধৃত ৭

নির্ভীক বাংলা:
হাবড়ার একটি নেশা মুক্তি কেন্দ্রে মাঝবয়সী ব্যক্তির রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। গ্রেপ্তার করা হচ্ছে সাত জন অভিযুক্তকে। ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে শুক্রবার তোলা হয় বারাসাত আদালতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম মৃত্যুঞ্জয় দাস(৫৪), বাড়ি হাবড়ার বেলগড়িয়া এলাকায়। অভিযোগ দু’দিন আগে হাবড়ার বামিহাটি এলাকার একটি নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়। দুই দিনের মাথায় অস্বাভাবিক মৃত্যু হয় মৃত্যুঞ্জয় বাবুর।
২২ তারিখ দুপুরে পরিবারের কাছে ফোন করে জানানো হয়,তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং দ্রুত হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালে পৌঁছাতে বলা হয়।কিন্তু পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছে জানতে পারেন আগেই মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয়ের। অভিযোগ, সেই সময় তড়িঘড়ি আধার কার্ড দিতে চাপ দেওয়া হয় পরিবারের উপর বলে অভিযোগ।
মৃতের পরিবারের আত্মীয়রা নেশা মুক্তি কেন্দ্রের কর্তাদের জিজ্ঞাসা করায় তারা কোনও স্পষ্ট উত্তর দেয়নি। যদি পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে থাকে, তবে কেন আগে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি?
সন্দেহ আরও ঘনীভূত হয় রিহ্যাব সেন্টারের সিসিটিভি ফুটেজ দেখার পর।পরিবারের অভিযোগ, ফুটেজে দেখা যায় মৃত্যুঞ্জয়ের হাত-পা গামছা দিয়ে বাঁধা ছিল,মুখে কাপড় গোঁজা এবং গলায় ফাঁস দেওয়ার মতো দৃশ্য।এই ছবি সামনে আসতেই ঘটনাটি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
ঘটনাটি নিয়ে রিহ্যাব সেন্টারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনও মন্তব্য করতে অস্বীকার করে।এরপরই মৃতের পরিবার হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে পুলিশ রিহ্যাব সেন্টারের সঙ্গে যুক্ত সাতজনকে গ্রেফতার করেছে।

TAGS

সম্পর্কিত খবর