ভিডিও

বিধান নগরে বিধান স্মৃতি মঞ্চের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী

নির্ভীক বাংলা,:দুর্গাপুরের বিধান নগরে বিধান স্মৃতি মঞ্চের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী। শুক্রবার সকাল দশটায় অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর বিধান স্মৃতি মঞ্চের সদস্যরা নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ ও দেশপ্রেমের অনুপ্রেরণাকে সামনে রেখে সমাজসেবার বিভিন্ন কাজে নিজেদের উৎসর্গ করার অঙ্গীকার করেন। নেতাজির ত্যাগ ও আদর্শকে স্মরণ করে দিনটি যথাযথভাবে পালন করা হয় বিধান নগর বিধান স্মৃতি মঞ্চ প্রাঙ্গণে।

TAGS

সম্পর্কিত খবর